বিএসসি ইন স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি
১। Speech & Language Therapy (ব্যাচেলর অফ স্পীচ এন্ড ল্যাংগুয়েজ থেরাপি) কী?
• স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি হলো একটি চিকিৎসা বিজ্ঞান ও পুনর্বাসনমূলক পেশা। এই কোর্সে একজন শিক্ষার্থী মানুষের যোগাযোগ সমস্যা, কথা বলার জড়তা, তোতলামি, কন্ঠস্বরের সমস্যা এবং খাবার গিলতে সমস্যা (Dysphagia) নির্ণয় ও চিকিৎসার প্রশিক্ষণ পান ।
২। ব্যাচেলর অফ স্পীচ এন্ড ল্যাংগুয়েজ থেরাপি কত বছরের কোর্স?
• ৪ বছর একাডেমিক এবং ১ বছর বাধ্যতামূলক ইন্টার্নশিপসহ মোট ৫ বছরের কোর্স ।
৩। কোর্সের লক্ষ্য ও উদ্দেশ্য (Objectives): কোর্স শেষে একজন গ্র্যাজুয়েট যা করতে পারবেন:
• কথা বলা ও যোগাযোগের সমস্যা নির্ণয় (Assess communication disorders).
• বাচ্চাদের দেরিতে কথা বলা বা অটিজম আক্রান্ত শিশুদের ভাষার উন্নয়ন।
• স্ট্রোক পরবর্তী রোগীদের কথা বলা ও খাবার গেলার সমস্যার চিকিৎসা।
• কানে শোনার সমস্যার সাথে জড়িত কথা বলার সমস্যার ব্যবস্থাপনা।
• মাল্টিডিসিপ্লিনারি টিমে (ডাক্তার, সাইকোলজিস্টদের সাথে) কাজ করা ।
৪। ভর্তির যোগ্যতা (Admission Eligibility)
(রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী)
• শিক্ষাগত যোগ্যতা: এসএসসি এবং এইচএসসি (বিজ্ঞান বিভাগ) উভয় পরীক্ষায় জীববিজ্ঞানসহ (Biology) পাস করতে হবে।
• জিপিএ (GPA): এসএসসি ও এইচএসসি মিলে ন্যূনতম জিপিএ ৭.০ (7.0) হতে হবে। তবে কোনো পরীক্ষায় জিপিএ ৩.০ (3.0)-এর নিচে গ্রহণযোগ্য নয় ।
• পাসের সাল: এসএসসি/সমমান ২০২১, ২০২২, ২০২৩ এবং এইচএসসি/সমমান ২০২৩, ২০২৪, ২০২৫ (চলমান নিয়ম অনুযায়ী) ।
৫। Speech & Language Therapy-এ কী কী বিষয়ে পড়ানো হয়? (Subject List)
FIRST PROFESSIONAL (1st Year)
• Anatomy
• Physiology & Biochemistry
• Introduction to Speech-Language therapy & Communication Skills
• Development of Communication
• Linguistics & Phonetics
• Public Health
• Psychology
• Introduction to Acoustics & Audiology
• Applied English and Information &
• Communication Technology (ICT)
• Clinical Practice-1: Clinical Skills Training
SECOND PROFESSIONAL (2nd Year)
• Introduction to Assessment & Intervention
• Psycholinguistics &Clinical Linguistics
• Diagnostic Audiology
• Pathology & Microbiology
• Neuroscience & Neurology
• Paediatrics Audiology & ব্যাচেলর অফ স্পীচ এন্ড ল্যাংগুয়েজ থেরাপি
• ব্যাচেলর অফ স্পীচ এন্ড ল্যাংগুয়েজ থেরাপি in Otolaryngology
• Speech Disorders & Specific Language Impairment
• Instruments & Amplification Devices for Hearing Impairment
• Pharmacological Effects & Communication- Swallowing Disorders
• Fluency & Motor Speech Disorder
• Clinical Practice-2: ব্যাচেলর অফ স্পীচ এন্ড ল্যাংগুয়েজ থেরাপি
• Clinical Practice-3: Audiology
THIRD PROFESSIONAL (3rd Year)
• ব্যাচেলর অফ স্পীচ এন্ড ল্যাংগুয়েজ থেরাপি in Neurological Conditions & Geriatric Care
• Deafness & Rehabilitative Audiology
• Research Methodology & Statistics
• Voice Disorder & Head Neck Cancer
• Neurodevelopment Disorders & Learning Disability
• ব্যাচেলর অফ স্পীচ এন্ড ল্যাংগুয়েজ থেরাপি in Physical Dysfunction
• Craniofacial Anomalies & Cleft Lip/Palate
• Swallowing Disorders & Mealtime Management
• ব্যাচেলর অফ স্পীচ এন্ড ল্যাংগুয়েজ থেরাপি in Mental Health & Psychiatric Disorders
• Noise Measurement & Hearing Conservation
• Augmentative & Alternative Communication System
• Clinical Practice-4: Deafness &Audiology
• Clinical Practice-5 Adult Conditions (Neurology & Non-neurological Placement)
FOURTH PROFESSIONAL (4th Year)
• Professional Development & Health Promotion.
• ব্যাচেলর অফ স্পীচ এন্ড ল্যাংগুয়েজ থেরাপি & Audiologist in Education & Rehabilitation
• Management
• Research Project
• Community Based Professional Practices in Audiology & Speech Language Therapy
• Advance Placement
• Clinical Practice-6: Neuro Development Disorders & Non Neurodevelopment Disorders
• Clinical Practice-7: ব্যাচেলর অফ স্পীচ এন্ড ল্যাংগুয়েজ থেরাপি in Mental Health, Geriatric & Palliative care.
5TH YEAR: ইন্টার্নশিপ (Internship)
সময়কাল: ১২ মাস (১ বছর) ।
৬। কোথায় ইন্টার্নশিপ করানো হয়?
• সরকারি/বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালের ইএনটি (ENT) বা নিউরোলজি বিভাগ, বিশেষায়িত স্কুল, এবং বিভিন্ন পুনর্বাসন কেন্দ্র ।
ইন্টার্নশিপের প্রধান কাজ:
• রোগীর কথা ও ভাষার সমস্যা নির্ণয় (Assessment)।
• থেরাপি প্ল্যান তৈরি ও প্রদান (Intervention)।
• স্ট্রোক রোগীদের রিহ্যাবিলিটেশন।
• কমিউনিটি ও স্কুল ক্যাম্পেইনে অংশগ্রহণ ।
৭। ক্যারিয়ার ও উচ্চশিক্ষা (Career & Higher Study)
চাকরির ক্ষেত্র (Job Opportunities):
• সরকারি ও বেসরকারি হাসপাতাল (ENT, Pediatrics, Neurology বিভাগ)।
• স্পেশাল স্কুল (অটিজম বা বুদ্ধি প্রতিবন্ধী শিশুদের স্কুল)।
• রিহ্যাবিলিটেশন সেন্টার (যেমন: CRP)।
• নিজস্ব প্র্যাকটিস বা কনসালটেন্সি সেন্টার।
• আন্তর্জাতিক এনজিও এবং রিসার্চ প্রজেক্ট ।
বিদেশে উচ্চশিক্ষা (Higher Education):
• BSc শেষ করে আমেরিকা (USA), যুক্তরাজ্য (UK), কানাডা, অস্ট্রেলিয়া ও মালয়েশিয়ায় MSc in Speech Pathology, Audiology বা PhD করার সুযোগ রয়েছে ।
• বিদেশে স্পিচ থেরাপিস্টদের ব্যাপক চাহিদা রয়েছে এবং এটি একটি সম্মানজনক পেশা।
৮। ইন্টার্নশিপ করতে কত খরচ হবে?
সাধারণত সরকারি হাসপাতালে আলাদা ফি লাগে না। কিছু ক্ষেত্রে সামান্য ট্রেনিং ফি থাকতে পারে ইন্সটিটিউশন ভেদে।
৯। মোট কতো নম্বর কোর্স করানো হয়
৪৮০০ নম্বরের কোর্স করানো হয়
১০। আন্তর্জাতিক ভাবে গ্র্যাজুয়েশন ডিগ্রী কতো নম্বর হয়
• আন্তর্জাতিক ভাবে ক্রেডিট অনুযায়ী মূল্যায়ন করা হয়, বাংলাদেশে সকল মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নম্বর অনুযায়ী পড়ানো হয়। সে ক্ষেত্রে আন্তর্জাতিক স্বীকৃতির জন্য নম্বর ক্রেডিটে কনভার্ট করলে ৩২০০ থেকে ৪৮০০ নম্বর হয়।
১১। রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে বিএসসি ইন স্পিচ এন্ড ল্যাংগুজে থেরাপি কোর্সটি কত নম্বরে পড়ানো হয়।
• রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক স্ট্যার্ন্ডার মান বজায় রেখে সিলেবাস প্রণয়ন করছে। মোট ৪৮০০ নম্বরে পড়ানো হয়।
১২। কোর্স শেষে আমরা কি শিখবো / কোর্সের লক্ষ্য উদ্দ্যেশ্য কি?
- রোগীর সমস্যা বিশ্লেষণ, মূল্যায়ন, নির্ণয় ও চিকিৎসা পরিকল্পনা তৈরি এবং প্রয়োগ করা।
- Audiology ও Speech-Language Therapy-র মূল বিষয়ভিত্তিক জ্ঞান অর্জন।
- রোগীর সাথে সঠিক যোগাযোগ, গোপনীয়তা রক্ষা এবং ব্যক্তিগত প্রয়োজন অনুযায়ী সেবা প্রদান।
- তথ্য সংগ্রহ, চিকিৎসা পরিকল্পনা মূল্যায়ন ও ফলাফল অনুযায়ী থেরাপি সমন্বয়।
- অন্যান্য স্বাস্থ্যকর্মীদের সঙ্গে সহযোগিতায় কার্যকর সেবা নিশ্চিত করা।
- প্রমাণ-ভিত্তিক স্বাস্থ্যসেবা প্রদান ও গবেষণা কাজে প্রয়োগ।
- নৈতিক ও পেশাগত মান বজায় রেখে সমতার সেবা নিশ্চিত করা।
- রোগ প্রতিরোধ ও সুস্থতা উন্নয়নে অবদান রাখা।
- জনসাধারণ ও স্বাস্থ্যকর্মীদেরকে Audiology ও Speech-Language Therapy সম্পর্কে সচেতন করা।
- পরিবর্তনশীল স্বাস্থ্যপরিবেশে নতুন পদ্ধতি গ্রহণ ও উদ্ভাবনী চিন্তাভাবনা প্রয়োগ।
- জীবনের প্রতিটি ধাপে ধারাবাহিক পেশাগত উন্নয়ন (CPD) বজায় রাখা।
১৩| কোর্সটি কোথায় করতে পারবো
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অনুমোদিত ২টি কলেজ- ইত্তেহাদ কলেজ অব হেলথ সায়েন্স, দিনাজপুর এবং সাইক কলেজ অব হেলথ সায়েন্স, রাজশাহীতে করানো হয়।
১৪। ব্যাচেলর অফ স্পীচ এন্ড ল্যাংগুয়েজ থেরাপি কোর্স করে কোথায় উচ্চ শিক্ষা করা যাবে ?
ব্যাচেলর অফ স্পীচ এন্ড ল্যাংগুয়েজ থেরাপি কোর্স: বিদেশে Higher Education ও ক্যারিয়ার সুযোগ ব্যাচেলর অফ স্পীচ এন্ড ল্যাংগুয়েজ থেরাপি (Speech & Language Therapy) একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত Allied Health Profession। এই পেশার চাহিদা বিদেশে খুবই বেশি, বিশেষ করে শিশু, বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি ও বয়স্ক রোগীদের জন্য।
ব্যাচেলর অফ স্পীচ এন্ড ল্যাংগুয়েজ থেরাপি শেষ করে বিদেশে Higher Education বাংলাদেশে BSc in ব্যাচেলর অফ স্পীচ এন্ড ল্যাংগুয়েজ থেরাপি শেষ করার পর বিদেশে পড়াশোনার সুযোগ রয়েছে—
১. Master’s Degree
MSc in Speech & Language Therapy
MSc in Communication Disorders
MSc in Speech Pathology
সময়কাল: সাধারণত ১–২ বছর
২. Postgraduate Diploma / Certificate
Speech & Language Therapy
Special Education (Speech & Communication)
Autism & Neurodevelopmental Disorders
১৫। কোন কোন দেশে পড়ার সুযোগ আছে?
যুক্তরাজ্য (UK)
ব্যাচেলর অফ স্পীচ এন্ড ল্যাংগুয়েজ থেরাপি পেশা খুব সম্মানজনক ও ডিমান্ডেড
NHS ও Special School–এ কাজের সুযোগ
Professional registration প্রয়োজন (HCPC)
অস্ট্রেলিয়া
Speech Pathology অত্যন্ত চাহিদাসম্পন্ন
Study + Work + PR pathway রয়েছে
কানাডা
Child speech therapy ও special needs sector শক্তিশালী
Higher study শেষে job opportunity ভালো
মালয়েশিয়া
তুলনামূলক কম খরচে পড়াশোনা
বাংলাদেশি ছাত্রদের জন্য উপযোগী
Clinical exposure ভালো
USA
Advanced research ও specialization সুযোগ
Strong academic & clinical system
পড়াশোনা শেষে বিদেশে চাকরির সুযোগ ব্যাচেলর অফ স্পীচ এন্ড ল্যাংগুয়েজ থেরাপি শেষ করে কাজ করা যায়—
Hospital & Rehabilitation Center
Special School
Autism Center
Speech & Hearing Clinic
NGO & Community Program
অনেক দেশে পড়াশোনার পর Work permit / PR pathway রয়েছে।
Career Growth & Specialization
বিদেশে Higher Education শেষে Specialize করা যায়—
Pediatric Speech Therapy
Autism & Developmental Delay
Neurogenic Speech Disorder
Voice & Fluency Disorder
Augmentative & Alternative Communication (AAC)
ব্যাচেলর অফ স্পীচ এন্ড ল্যাংগুয়েজ থেরাপি একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত, বিদেশে উচ্চশিক্ষা ও ক্যারিয়ারের জন্য অত্যন্ত সম্ভাবনাময় পেশা।
ব্যাচেলর অফ স্পীচ এন্ড ল্যাংগুয়েজ থেরাপি শেষ করে USA, UK, Australia, Canada, Malaysia, India ও China-তে উচ্চ শিক্ষা গ্রহণ করা যায়—country-wise requirement ভিন্ন।”
ব্যাচেলর অফ স্পীচ এন্ড ল্যাংগুয়েজ থেরাপি নিজেই একটি independent professional career।
১৬। ব্যাচেলর অফ স্পীচ এন্ড ল্যাংগুয়েজ থেরাপি কি আন্তর্জাতিকভাবে স্বীকৃত?
হ্যাঁ, এটি ISCO (International Standard Classification of Occupations) অনুযায়ী আন্তর্জাতিকভাবে স্বীকৃত। ISCO-08 কোড: ২২৬৬।
১৭। ব্যাচেলর অফ স্পীচ এন্ড ল্যাংগুয়েজ থেরাপি কোর্সটি কত বছরের?
৫ বছরের কোর্স (৪ বছর একাডেমিক এবং ১ বছর ইন্টার্নশিপ)
১৮। ব্যাচেলর অফ স্পীচ এন্ড ল্যাংগুয়েজ থেরাপি তে ইন্টার্নশিপ আছে কি না?
আছে ১ বছরের
১৮। ব্যাচেলর অফ স্পীচ এন্ড ল্যাংগুয়েজ থেরাপি এর কোর্স ফি কত?
কোর্স ফি ও বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগঃ 01335151266,
01335151278