বিএসসি ইন অকুপেশনাল থেরাপি
১। Occupational Therapy কী?
ISCO (International Standard Classification of Occupations) অনুযায়ী Occupational Therapy (OT) হলো একটি স্বতন্ত্র ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত Allied Health Profession, যেখানে পেশাজীবীরা অসুস্থতা, দুর্ঘটনা বা প্রতিবন্ধকতার কারণে দৈনন্দিন কাজ করতে অক্ষম ব্যক্তিদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে থেরাপি প্রদান করেন। এই guideline প্রণয়ন করেছে International Labour Organization (ILO)।
2। এখানে “Occupation” বা পেশা বলতে কী বোঝায়?
এই থেরাপির ক্ষেত্রে “Occupation” মানে শুধু চাকরি বা ব্যবসা নয়। এটি দ্বারা এমন যেকোনো কাজকে বোঝায় যা আপনার সময় অতিবাহিত করে এবং আপনার কাছে অর্থবহ। অকুপেশনাল থেরাপি কাজগুলোকে তিনটি প্রধান ভাগে ভাগ করে:
i. নিজস্ব যত্ন (Self-Care): নিজের কাজ করা, যেমন—পোশাক পরা, খাওয়া, গোসল করা বা নিজেকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা।
ii. উৎপাদনশীল কাজ (Productivity): যেমন—অফিসে কাজ করা, স্কুলে যাওয়া, বা কোনো সেবামূলক কাজ করা।
iii. বিনোদন (Leisure): শখের কাজ, খেলাধুলা করা বা বন্ধুদের সাথে সময় কাটানো।
৪। অকুপেশনাল থেরাপিস্টের লক্ষ্য কি?
এর প্রধান লক্ষ্য হলো মানুষকে দৈনন্দিন জীবনে অংশগ্রহণ করতে সাহায্য করা। অকুপেশনাল থেরাপিস্টরা এটি তিনটি উপায়ে করেন:
i.. কাজের ধরণ পরিবর্তন করা: কাজটি করার পদ্ধতি বদলে দেওয়া (যেমন— মোজা পরার জন্য বিশেষ কোনো যন্ত্র ব্যবহার করা)।
ii.. পরিবেশ পরিবর্তন করা: পরিবেশকে নিরাপদ বা সহজ করা (যেমন— বাথরুমে ধরে দাঁড়ানোর জন্য গ্র্যাব বার বা হাতল লাগানো)।
iii.. দক্ষতা তৈরি করা: কোনো শারীরিক বা মানসিক সমস্যার কারণে হারিয়ে যাওয়া দক্ষতা পুনরায় শিখতে সাহায্য করা।
৫। কারা এই থেরাপি থেকে উপকৃত হন?
অনেকেই এই থেরাপির মাধ্যমে উপকৃত হতে পারেন, যেমন:
i. শিশুরা: যাদের শারীরিক বা মানসিক বিকাশে দেরি হচ্ছে বা স্কুলে মনোযোগ দিতে ও মিশতে সমস্যা হচ্ছে।
ii. প্রাপ্তবয়স্করা: যারা স্ট্রোক বা দুর্ঘটনার পর পুনরায় নিজের কাজ (যেমন জামা পরা বা রান্না করা) শিখছেন।
iii. বয়োজ্যেষ্ঠরা: যারা বয়সের কারণে দুর্বল হয়ে পড়েছেন কিন্তু নিজের বাড়িতে স্বাধীনভাবে থাকতে চান।
iv.. মানসিক স্বাস্থ্য সমস্যায় ভুক্তভোগীরা: যাদের দৈনন্দিন রুটিন সাজাতে বা মানসিক চাপ সামলাতে সাহায্যের প্রয়োজন।
৬। অকুপেশনাল থেরাপি (OT) ও ফিজিওথেরাপির মধ্যে পার্থক্য কি?
অনেকে এই দুটির মধ্যে গুলিয়ে ফেলেন, কিন্তু এদের মধ্যে একটি মূল পার্থক্য আছে:
ফিজিওথেরাপি (Physical Therapy): মূলত শরীরের নড়াচড়া বা মুভমেন্টের ওপর জোর দেয় (যেমন—পেশীর শক্তি বাড়ানো, ব্যথা কমানো)।
অকুপেশনাল থেরাপি (Occupational Therapy): মূলত কাজের ওপর জোর দেয় (যেমন—শারীরিক সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও কীভাবে একজন মানুষ তার নিত্যদিনের কাজ সম্পন্ন করতে পারবে)।
৭। অকুপেশনাল থেরাপি (OT) ও ফিজিওথেরাপির মধ্যে কোনটি ভালো?
OT (Occupational Therapy) ভালো যদি—
• আপনি শিশু, অটিজম, মানসিক ও স্নায়বিক রোগী নিয়ে কাজ করতে চান
• মানুষের দৈনন্দিন জীবনযাপনের দক্ষতা (খাওয়া, লেখা, কাজ করা) ফিরিয়ে দিতে আগ্রহী
• ধৈর্য, পর্যবেক্ষণ ও সৃজনশীলতা আপনার শক্তি
• বিদেশে পড়াশোনা ও চাকরির কথা ভাবেন (OT-তে তুলনামূলকভাবে সুযোগ দ্রুত আসে)
Quality of Life উন্নত করাই OT-এর মূল শক্তি
PT (Physiotherapy) ভালো যদি—
• আপনি ব্যথা, ইনজুরি, হাঁটা-চলা ও ফিজিক্যাল ফিটনেস নিয়ে কাজ করতে চান
• স্পোর্টস, এক্সারসাইজ, শরীরচর্চায় আগ্রহ আছে
• দ্রুত ফল দেখা যায়—এমন থেরাপি পছন্দ
• হাসপাতাল, ক্লিনিক, স্পোর্টস সেক্টরে কাজ করতে চান
Movement ও Pain Management-এ PT সবচেয়ে শক্তিশালী
তাহলে “কোনটি ভালো?”
• জীবন দক্ষতা ও মানসিক-স্নায়বিক উন্নয়ন চাইলে → OT ভালো
• ব্যথা, মুভমেন্ট ও ফিজিক্যাল রিহ্যাব চাইলে → PT ভালো
ক্যারিয়ার হিসেবে দুটোই সম্মানজনক, চাহিদাসম্পন্ন ও স্থায়ী।
৮। ফিজিওথেরাপির মধ্যে ও অকুপেশনাল থেরাপি (OT) কোন কোর্সে পড়ার চাপ বেশি?
যারা সায়েন্সে ভালো, মুখস্থ করতে পারে,
আর ফিজিক্যালি অ্যাক্টিভ (মানে বসে বসে কাজ করা অপছন্দ) —
তাদের জন্য ফিজিওথেরাপি (PT) একদম পারফেক্ট।
অকুপেশনাল থেরাপি (OT)
যারা ধৈর্যশীল, পর্যবেক্ষণক্ষম ও সৃজনশীল—তাদের জন্য ভালো অকুপেশনাল থেরাপি (OT)
৯। অকুপেশনাল থেরাপি (OT) কোন ধরনের রোগীর সাথে কাজ করে?
i. শিশু রোগী
• Autism
• ADHD
• Cerebral Palsy (CP)
• দেরিতে কথা বলা, লেখা, বসা, খাওয়া
• হাতের কাজ করতে না পারা
বাচ্চা ঠিকমতো খেতে, লিখতে, খেলতে শিখে—এটাই OT-এর কাজ।
ii. স্নায়বিক রোগী
• Stroke
• Head injury
• Spinal cord injury
• Parkinson’s disease
হাত না নড়া, বোতাম লাগাতে না পারা, নিজে খেতে না পারা—OT এগুলো শেখায়।
iii. হাত নড়াচড়া (মোটর) করার সমস্যা সমাধান করা
• হাত শক্ত হয়ে যাওয়া
• আঙুল না চলা
• লেখা, ধরতে সমস্যা
• Hand injury / Burn
হাতকে আবার কাজে লাগানো—OT-এর স্পেশালিটি।
iv. মানসিক রোগী
• Depression
• Schizophrenia
• Bipolar disorder
• Anxiety
রোগীকে আবার রুটিন লাইফে ফেরানো, কাজের অভ্যাস গড়ে তোলা।
- বয়স্ক রোগী
• বয়সজনিত দুর্বলতা
• ভুলে যাওয়া (Dementia)
• পড়ে যাওয়ার ভয়
নিজে নিজে চলাফেরা আর নিরাপদ জীবন পরিচালনা OT প্রধান কাজ। - দৈনন্দিন কাজের সমস্যা
• নিজে খেতে পারে না
• কাপড় পরতে পারে না
• বাথরুম ব্যবহার করতে পারে না
• অফিস/পড়াশোনায় সমস্যা
এইসবই OT-এর মেইন কাজ।
এক কথায় বললে-যে রোগী নিজে নিজে জীবন চালাতে পারছে না—OT তার পাশে দাঁড়ায়।
১০। অকুপেশনাল থেরাপি (OT) ও ফিজিওথেরাপির কোর্স সম্পন্ন করলে চেম্বার দেয়া যাবে কি না?
ISCO (International Standard Classification of Occupations) অনুযায়ী Occupational Therapy (OT) ও ফিজিওথেরাপি থেরাপি হলো একটি স্বতন্ত্র ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত Allied Health Profession য়ায় নিজস্ব চেম্বার দিতে কোন বাধা নেই। এবং বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিল (BRC) থাকায় একজন নিবদ্ধিত পেশাজিবী হিসাবে এটি আরও মজবুদ ভিত্তি সুচনা করেছে।
১১। আমি শিশুদের সাথে কাজ করতে চাই, কোন কোর্স করলে ভালো হবে?
কেন OT শিশুর জন্য ভালো?
• শিশুর ডেভেলপমেন্টাল সমস্যা (Autism, ADHD, Cerebral Palsy) দেখানো
• হাত-কলম, খেলাধুলা, খাওয়া-দাওয়া, লেখাপড়া শেখানো
• মোটর স্কিল ও দৈনন্দিন জীবন দক্ষতা উন্নয়ন
• শিশুর সৃজনশীলতা ও শেখার ক্ষমতা বাড়ানো
১২। Occupational Therapy কোর্সটি কত বছরের?
• ৪ বছর একাডেমিক এবং ১ বছর বাধ্যতামূলক ইন্টার্নশিপসহ মোট ৫ বছরের কোর্স ।
১৩।. Occupational Therapy (OT)-এর উদ্দেশ্য (Objectives)?
I. দৈনন্দিন কাজের সক্ষমতা ফিরিয়ে আনা:
II. রোগী যেন নিজের দৈনন্দিন কাজ যেমন—খাওয়া, লেখা, পোশাক পরা, ব্যক্তিগত যত্ন ও চলাফেরা স্বাধীনভাবে করতে পারে, সেটাই OT-এর প্রধান উদ্দেশ্য।
শারীরিক ও মানসিক দক্ষতা উন্নয়ন -দুর্ঘটনা, স্ট্রোক, স্নায়বিক সমস্যা বা জন্মগত প্রতিবন্ধকতার কারণে নষ্ট হওয়া নিম্ন লিখিত সমস্যা উন্নত করা।
• Motor skill
• Cognitive skill
• Sensory processing
IV. শিশুদের বিকাশে সহায়তা
Autism, Cerebral palsy ও Developmental delay–এ আক্রান্ত শিশুদের
• Fine motor skill
• Sensory integration
• Learning & play skill
V. রোগীকে স্বনির্ভর ও আত্মবিশ্বাসী করা
রোগী যেন পরিবার ও সমাজে নিজের কাজ নিজে করতে পারে এবং আত্মবিশ্বাস ফিরে পায়।
VI. Rehabilitation ও পুনর্বাসন
দুর্ঘটনা, অপারেশন বা দীর্ঘমেয়াদি অসুস্থতার পর রোগীকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা।
VII. Adaptive technique ও equipment ব্যবহার শেখানো
VIII. রোগীর প্রয়োজন অনুযায়ী
Adaptive device
Assistive equipment
ব্যবহার শেখানো, যাতে কাজ করা সহজ হয়।
IX. পরিবার ও সমাজে পুনঃএকীভূতকরণ
রোগী যেন পড়াশোনা, কাজ ও সামাজিক জীবনে আবার অংশ নিতে পারে—এটাই OT-এর অন্যতম লক্ষ্য।
সর্বপরি মুল কথা হলো- অকুপেশনাল থেরাপি এর মূল উদ্দেশ্যই মানুষের দৈনন্দিন কাজের সক্ষমতা পুনরুদ্ধার করে তাকে স্বনির্ভর ও অর্থবহ জীবনে ফিরিয়ে আনা
১৪। অকুপেশনাল থেরাপি এর ভর্তির যোগ্যতা কি (Admission Eligibility)
(রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী)
• শিক্ষাগত যোগ্যতা: এসএসসি এবং এইচএসসি (বিজ্ঞান বিভাগ) উভয় পরীক্ষায় জীববিজ্ঞানসহ (Biology) পাস করতে হবে।
• জিপিএ (GPA): এসএসসি ও এইচএসসি মিলে ন্যূনতম জিপিএ ৭.০ (7.0) হতে হবে। তবে কোনো পরীক্ষায় জিপিএ ৩.০ (3.0)-এর নিচে গ্রহণযোগ্য নয় ।
• পাসের সাল: এসএসসি/সমমান ২০২১, ২০২২, ২০২৩ এবং এইচএসসি/সমমান ২০২৩, ২০২৪, ২০২৫ (চলমান নিয়ম অনুযায়ী) ।
১৫। অকুপেশনাল থেরাপি কোর্সে কী কী বিষয়ে পড়ানো হয়?
First Professional (1st Year)
• Anatomy
• Physiology
• OT Theory and Application-
• Therapeutic Skills
• Kinesiology and Biomechanics
• Applied English and Information & Communication Technology
• Biochemistry
• Pathology & Microbiology
• Neuroscience
• Psychology
Second Professional (2nd Year)
• Occupational Therapy in Pediatrics
• Orthopedic & Medical Conditions-Diagnosis & Treatment
• Occupational Therapy in Physical Dysfunction
• Occupational Therapy in Neurology
• Adaptation and Design Therapeutic Skills
• Community Medicine and Public Health
• Psychiatric Disorders: Diagnosis and Treatment
• Radiology and Imaging Clinical Placement (Pediatrics)
• Clinical Placement (Spinal Cord Injury)
• Clinical Placement (Adult Neurology)
• Clinical Placement (Inclusive & Special School)
Third Professional (3rd Year)
• Occupational Therapy in Psychosocial and Psychiatry
• Research Methodology
• Community Based Rehabilitation
• Professional Development & Leadership
• Pharmacology
• Ergonomics
• Occupational Therapy in Surgical Conditions
• Sensory Integration Therapy
• Clinical Placement (Mental Health)
• Clinical Placement (Psychosocial)
• Clinical Placement (Physical Medicine)
• Clinical Placement (Community Based Rehabilitation)
Fourth Professional (4th Year)
• Research Project
• Rehabilitation of Hand and Upper limb
• Advanced Rehabilitation
• Reflective Practice
• Management
• Participation in Occupation
• Teaching Methods and Skills
• Project Management
• Occupational Therapy in Geriatrics
• Advanced Placement
5TH YEAR: ইন্টার্নশিপ (Internship)
১৬। অকুপেশনাল থেরাপি ইন্টার্নশিপ কোথায় করানো হয়?
i. সরকারি হাসপাতাল
• মেডিকেল কলেজ হাসপাতাল
• সরকারি বিশেষায়িত হাসপাতাল (Rehabilitation / Neurology ইউনিট)
Stroke, spinal cord injury, neurological rehab–এ বিষয়গুলো হাতে-কলমে কাজ শেখা যায়
ii. বেসরকারি হাসপাতাল
• বিশেষায়িত হাসপাতাল
• নিউরো এন্ড রিহাব হাসপাতাল
iii. Rehabilitation Center
• Physical & Neurological Rehabilitation Center
• Spinal Injury Rehab Center
- Autism & Child Development Center
• Autism Center
• Child Development Center (CDC)
• Special Child Care Institute
Pediatric OT, Sensory Integration, ADL training শেখার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ
OT-এর মুল প্রশিক্ষন এই প্রতিষ্ঠান গুলোতেই বেশি হয় - Special School
• প্রতিবন্ধী / বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের বিশেষ স্কুল
• Inclusive Education Center
Daily living skill, classroom adaptation, behavior management শেখা যায় - NGO ও Community-Based Rehabilitation (CBR)
• NGO (National and International) যারা Disability নিয়ে কাজ করে
• Community Rehab Program
Community OT, home-based rehab–এর বাস্তব অভিজ্ঞতা
vii. Medical College / OT Department
• কলেজ –এর OT Lab / College out door
অকুপেশনাল থেরাপি ইন্টার্নশিপে সাধারণত কী শেখানো হয়?
• ADL (Activities of Daily Living) Training
• Hand Function & Fine Motor Skill
• Pediatric OT & Sensory Integration
• Neuro-rehabilitation
• Cognitive & Perceptual Training
• Assistive Device & Splinting
• Patient & Family Counseling
১৭। ক্যারিয়ার ও উচ্চশিক্ষা (Career & Higher Study)
চাকরির ক্ষেত্র (Job Opportunities):
• সরকারি ও বেসরকারি হাসপাতাল।
• স্পেশাল স্কুল (অটিজম বা বুদ্ধি প্রতিবন্ধী শিশুদের স্কুল)।
• রিহ্যাবিলিটেশন সেন্টার
• নিজস্ব প্র্যাকটিস বা কনসালটেন্সি সেন্টার।
• আন্তর্জাতিক এনজিও এবং রিসার্চ প্রজেক্ট ।
• টিচিং এন্ড একাডেমিক সেক্টর
১৮। কোন কোন দেশে অকুপেশনাল থেরাপি উচ্চশিক্ষার সুযোগ বেশি
উচ্চশিক্ষার জন্য জনপ্রিয় দেশগুলো—
যুক্তরাজ্য (UK)
• MSc in Occupational Therapy
• NHS-linked clinical exposure
• Post-study work opportunity
• HCPC registration pathway
অস্ট্রেলিয়া
• MSc / Master of Occupational Therapy
• World-ranked universities
• AHPRA registration pathway
• Skilled migration সুবিধা
কানাডা
• Master of Occupational Therapy
• Strong research & clinical focus
• High demand profession
• PR pathway friendly
যুক্তরাষ্ট্র (USA)
• MS / OTD (Doctor of Occupational Therapy)
• Advanced research & specialization
• NBCOT registration pathway
ইউরোপ (ফিনল্যান্ড, সুইডেন, জার্মানি)
• MSc in Rehabilitation / OT-related programs
• তুলনামূলক কম টিউশন ফি
• Research-focused education
১৯। অকুপেশনাল থেরাপি ইন্টার্নশিপ করতে কত খরচ হবে?
সাধারণত সরকারি হাসপাতালে আলাদা ফি লাগে না। কিছু ক্ষেত্রে সামান্য ট্রেনিং ফি থাকতে পারে ইন্সটিটিউশন ভেদে।
২০| অকুপেশনাল থেরাপি ইন্টার্নশিপ সংক্রান্ত জানতে চাই?
৪ বছর মেয়াদি একাডেমিক পড়াশোনা শেষে ১ বছরের বাধ্যতামূলক ইন্টার্নশিপ করতে হবে ।
২১| মোট কতো নম্বর কোর্স করানো হয়
৫২০০ নম্বরের কোর্স করানো হয়
২২| আন্তর্জাতিক ভাবে গ্র্যাজুয়েশন ডিগ্রী কতো নম্বর হয়
আন্তর্জাতিক ভাবে ক্রেডিট অনুযায়ী মূল্যায়ন করা হয়, বাংলাদেশে সকল মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নম্বর অনুযায়ী পড়ানো হয়। সে ক্ষেত্রে আন্তর্জাতিক স্বীকৃতির জন্য নম্বর ক্রেডিটে কনভার্ট করলে ৪৮০০ থেকে ৫২০০ নম্বর হয়।
২৩। রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে বিএসসি ইন অকুপেশনাল থেরাপি কোর্সটি কত নম্বরে পড়ানো হয়?
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক স্ট্যার্ন্ডার মান বজায় রেখে সিলেবাস প্রণয়ন করছে। মোট ৫২০০ নম্বরে পড়ানো হয়।
২৪| অকুপেশনাল থেরাপি কোর্সটি কোথায় করতে পারবো?
• রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অনুমোদিত 2টি কলেজ- ইত্তেহাদ কলেজ অব হেলথ সায়েন্স, দিনাজপুর ও সাইক কলেজ অব হেলথ সায়েন্স, রাজশাহী| এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে সাইক কলেজ অব মেডিকেল সায়েন্স এন্ড টেকনোলজি, মিরপুর, ঢাকা।
২৫।অকুপেশনাল থেরাপি কোর্সটি করে BCS পরীক্ষায় অংশগ্রহণ করা যাবে কি?
হ্যাঁ, অংশগ্রহণ করা যাবে।
২৬। অকুপেশনাল থেরাপি কোর্সটিকি আন্তর্জাতিকভাবে স্বীকৃত?
হ্যাঁ, এটি ISCO (International Standard Classification of Occupations) অনুযায়ী আন্তর্জাতিকভাবে স্বীকৃত। ISCO-08 কোড: ২২৬৪।
২৭। অকুপেশনাল থেরাপি তে আধুনিক যন্ত্রপাতি ব্যবহার শেখানো হয় কি?
হ্যাঁ, অকুপেশনাল থেরাপি কোর্সে আধুনিক যন্ত্রপাতি ব্যবহার শেখানো হয়।
- রোগীর শারীরিক, মানসিক ও বুদ্ধিবৃত্তিক দক্ষতা উন্নয়নের জন্য সিমুলেশন ডিভাইস, থেরাপি টুলস, এডাপটিভ যন্ত্রপাতি ও রিহ্যাবিলিটেশন ডিভাইস ব্যবহার করা হয়।
- ক্লিনিকাল প্র্যাকটিসের সময় শিক্ষার্থীরা আধুনিক রিহ্যাবিলিটেশন সরঞ্জাম ও প্রযুক্তি দিয়ে থেরাপি দেয়ার প্রশিক্ষণ পান।
- এটি নিশ্চিত করে যে শিক্ষার্থীরা ব্যক্তিগত ও কমিউনিটি ভিত্তিক পুনর্বাসন সেবা দিতে দক্ষ হয়ে উঠবে।