ডিজিটাল ও হাইব্রিড শিক্ষার অগ্রযাত্রায় ইত্তেহাদ কলেজ অব হেলথ সায়েন্স

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (RMU) অধিভুক্ত ইত্তেহাদ কলেজ অব হেলথ সায়েন্স (ICHS), দিনাজপুরে শুরু হয়েছে ২ বছর মেয়াদী Master of Physiotherapy (MPT) প্রোগ্রামের শ্রেণি কার্যক্রম।
আধুনিক ডিজিটাল শিক্ষাব্যবস্থার অংশ হিসেবে কলেজটিতে দেশ ও দেশের বাইরে অবস্থানরত অভিজ্ঞ ফ্যাকাল্টি মেম্বারদের অংশগ্রহণে অনলাইন প্ল্যাটফর্ম ও ডিজিটাল ক্লাসরুমের মাধ্যমে ক্লাস পরিচালিত হচ্ছে। এই ডিজিটালাইজেশনের ফলে শিক্ষার্থীরা হাইব্রিড ক্লাসের মাধ্যমে অনলাইন ও সরাসরি—দুই পদ্ধতিতেই পাঠ গ্রহণের সুযোগ পাচ্ছেন।

MPT প্রোগ্রামের বিশেষায়িত কোর্সসমূহ হলো:
– Master of Physiotherapy in Musculoskeletal Medicine (MPT-MSKM)
– Master of Physiotherapy in Neurology (MPT-Neurology)

এই প্রোগ্রামগুলো ফিজিওথেরাপি পেশাজীবীদের উচ্চতর জ্ঞান, ক্লিনিক্যাল দক্ষতা এবং বিশেষায়িত চিকিৎসা-দক্ষতা অর্জনের জন্য একটি গুরুত্বপূর্ণ একাডেমিক সুযোগ তৈরি করছে।

অভিজ্ঞ ফ্যাকাল্টি, আধুনিক ডিজিটাল লার্নিং সিস্টেম এবং হাইব্রিড ক্লাস ব্যবস্থার মাধ্যমে ICHS ফিজিওথেরাপি উচ্চশিক্ষাকে আরও আধুনিক, সহজলভ্য এবং কার্যকর করার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে।

আপনার ক্যারিয়ারকে আরও এক ধাপ এগিয়ে নিতে শুরু করুন উচ্চশিক্ষার নতুন যাত্রা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *