গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন Rehabilitation Council-এর গেজেটভুক্ত তালিকায় “অপ্টোমেট্রি” পেশার আনুষ্ঠানিক অন্তর্ভুক্তি দেশের অপ্টোমেট্রিস্টদের জন্য গর্ব ও মর্যাদার এক নতুন অধ্যায়ের সূচনা করেছে।
এস.আর.ও. নং ১০১ আইন/২০২৬ অনুযায়ী
বাংলাদেশ রিহ্যাবিলেটেশন কাউন্সিল আইন, ২০১৮
(২০১৮ সনের ৭১ নং আইন) এর ধারা ৩৪ অনুসারে সরকার অপ্টোমেট্রিকে Rehabilitation Council-এর অন্তর্ভুক্ত করেছে।
গেজেট প্রকাশের তারিখ: ১৩ মে ২০২৬
এই স্বীকৃতির মাধ্যমে দেশের চক্ষুস্বাস্থ্য ব্যবস্থায় অপ্টোমেট্রিস্টদের ভূমিকা আরও সুদৃঢ় হবে এবং পেশাটির প্রাতিষ্ঠানিক স্বীকৃতি, কর্মসংস্থান ও ভবিষ্যৎ উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে।
এটি শুধু একটি গেজেট নয়, বরং দেশের অপ্টোমেট্রি পেশাজীবীদের দীর্ঘদিনের প্রত্যাশা, পরিশ্রম ও স্বপ্নের বাস্তব প্রতিফলন।