General Info

কলেজ পরিচিতি ও বিশ্বাসযোগ্যতাঃ

প্রশ্ন: ইত্তেহাদ কলেজ অব হেলথ সায়েন্স কী?
উত্তর: ইত্তেহাদ কলেজ অব হেলথ সায়েন্স একটি আধুনিক ও পেশাভিত্তিক স্বাস্থ্য শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে শিক্ষার্থীদের জন্য বাস্তবভিত্তিক ও ক্যারিয়ারমুখী শিক্ষা প্রদান করা হয়।


প্রশ্ন: কলেজটি কোথায় অবস্থিত?
উত্তর: ইত্তেহাদ কলেজ অব হেলথ সায়েন্স মির্জাপুর, সুইহারী, দিনাজপুরে অবস্থিত ।


প্রশ্ন: কলেজে কী কী সুবিধা রয়েছে?

উত্তর: কলেজে শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা ও পেশাগত দক্ষতা গড়ে তোলার জন্য রয়েছে—
• অভিজ্ঞ ও দক্ষ শিক্ষক মণ্ডলী
• অপটোমেট্রি, ফিজিওথেরাপি, অকুপেশনাল থেরাপি, স্পীচ এন্ড ল্যাংগুয়েজ থেরাপি ও মেডিকেল ল্যাব টেকনোলজি বিষয় এর আধুনিক ল্যাব সুবিধা রয়েছে
• হাতে-কলমে স্কিলভিত্তিক ব্যবহারিক শিক্ষা
• সমৃদ্ধ লাইব্রেরি ও পড়াশোনাবান্ধব পরিবেশ
• নিরাপদ হোস্টেল ও বিশুদ্ধ পানির ব্যবস্থা
• গবেষণা (রিসার্চ) কাজের সুযোগ
• স্মার্ট ও ডিজিটাল ক্লাসরুম সুবিধা
• ক্লিনিক্যাল ট্রেনিং ও ইন্টার্নশিপ ব্যবস্থা
• একাডেমিক কাউন্সেলিং ও ক্যারিয়ার গাইডলাইন

প্রশ্ন: কলেজে কত জন শিক্ষক আছেন?

উত্তর:মোট ফ্যাকাল্টি মেম্বারঃ ৩০ জন।

অধ্যক্ষ-১ জন

অপ্টোমেট্রি- ৬ জন

ডক্টর-৪ জন

ফিজিওথেরাপি-৬ জন

স্পিচ এন্ড ল্যাঙ্গুয়েজ থেরাপী-৮ জন

অকুপেশনাল থেরাপী- ৩ জন

ল্যাব ইন্সট্রাক্টর-১ জন

ক্লিনিক্যাল ইন্সট্রাক্টর-১ জন


প্রশ্ন: ২০২৫–২০২৬ ব্যাচের ক্লাস কখন শুরু হবে?

উত্তর: জুলাই, 2026 এর প্রথম সপ্তাহে।

প্রশ্ন:২০২৫–২০২৬ সালের ভর্তি শেষ সময় কবে?

উত্তর:রাজশাহী মেডিকেল ইউনিভার্সিটির নির্দেশিকা অনুযায়ী।


প্রশ্ন: এটি কী ধরনের প্রতিষ্ঠান?
উত্তর: পেশাভিত্তিক স্বাস্থ্যশিক্ষা প্রতিষ্ঠান, যেখানে কর্মমুখী শিক্ষা দেওয়া হয়।

প্রশ্ন: কলেজটি কি সরকারি নাকি বেসরকারি?
উত্তর: এটি একটি বেসরকারি প্রতিষ্ঠান, যা Rajshahi Medical University-এর অধিভুক্ত।


প্রশ্ন: কলেজটি কি রাজশাহী মেডিকেল ইউনিভার্সিটি দ্বারা অনুমোদিত?
উত্তর: হ্যাঁ। কলেজটি বিশ্ববিদ্যালয় অধিভুক্ত এবং সরকারিভাবে অনুমোদিত।
কলেজ কোড: 453


প্রশ্ন: কলেজটি কত বছর ধরে পরিচালিত হচ্ছে?
উত্তর: ২ বছর। তবে কলেজটি SAIC Group দ্বারা পরিচালিত, যারা শিক্ষা খাতে ২০ বছরের বেশি অভিজ্ঞতা নিয়ে কাজ করছে।

প্রশ্ন : কলেজটি কি নির্ভরযোগ্য?
উত্তর: হ্যাঁ। এটি Rajshahi Medical University কর্তৃক অনুমোদিত (কলেজ কোড: 453) এবং SAIC Group দ্বারা পরিচালিত যারা শিক্ষা খাতে ২০ বছরের বেশি অভিজ্ঞতা নিয়ে কাজ করছে।

প্রশ্ন: এখানে পড়াশোনা করলে কি সার্টিফিকেট ভ্যালু পাবে?
উত্তর: হ্যাঁ। ডিগ্রি সার্টিফিকেট রাজশাহী মেডিকেল ইউনিভার্সিটি প্রদান করে, যা দেশে ও বিদেশে গ্রহণযোগ্য।


প্রশ্ন: কলেজটি শিক্ষার্থীদের জন্য নিরাপদ?
উত্তর: হ্যাঁ। কলেজে নিরাপত্তা ব্যবস্থা, শৃঙ্খলাপূর্ণ পরিবেশ ও শিক্ষার্থীদের সার্বিক তত্ত্বাবধান নিশ্চিত করা হয়।


প্রশ্নঃ ইউনিভার্সিটিটি/ বিশ্ববিদ্যালয়টি কোথায় অবস্থিত?
উত্তরঃ রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় বাংলাদেশের রাজশাহী শহরে অবস্থিত, ঠিকানাঃলক্ষ্মীপুর,রাজশাহী, বাংলাদেশ।

প্রশ্নঃ ইউনিভার্সিটিটি /বিশ্ববিদ্যালয়টি সম্পর্কে জানতে চাই?
উত্তরঃ রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (RMU) বাংলাদেশের উত্তরবঙ্গের একমাত্র ও দ্বিতীয় চিকিৎসা বিষয়ক সরকারি বিশ্ববিদ্যালয়, যা ২০১৬ সালে প্রতিষ্ঠিত হয়। রাজশাহী শহরের পাশে ৬৮ একর জমির উপর স্থাপিত এই বিশ্ববিদ্যালয়টি রাজশাহী ও রংপুর বিভাগের সমস্ত সরকারি-বেসরকারি মেডিকেল, ডেন্টাল, নার্সিং কলেজ ও ইনস্টিটিউটগুলোর তদারকি ও অধিভুক্তি প্রদান করে।
ক্যাম্পাস, ল্যাব ও পরিবেশ


প্রশ্ন: কলেজ ক্যাম্পাস কেমন?
উত্তর: কলেজটির নিজস্ব আধুনিক ১০ তলা ক্যাম্পাস রয়েছে, যেখানে পড়াশোনা ও প্রশিক্ষণের জন্য প্রয়োজনীয় সব সুবিধা আছে।

প্রশ্ন: কলেজ ক্যাম্পাস কি নিরাপদ?
উত্তর: হ্যাঁ, নিরাপদ ও শিক্ষাবান্ধব পরিবেশ বজায় রাখা হয়।


প্রশ্ন: ক্যাম্পাসে কি আলাদা হোস্টেল আছে?
উত্তর: হ্যাঁ। ছেলে ও মেয়েদের জন্য আলাদা হোস্টেল সুবিধা রয়েছে, যা ক্যাম্পাসের খুব কাছেই।

প্রশ্ন: হোস্টেল কি নিরাপদ?
উত্তর: হ্যাঁ। হোস্টেলে নিরাপত্তা ব্যবস্থা, নির্দিষ্ট সময়সূচি ও সুস্থ পরিবেশ বজায় রাখা হয়।


প্রশ্ন: কলেজে কি বিশুদ্ধ পানির ব্যবস্থা আছে?
উত্তর: হ্যাঁ। বিশুদ্ধ পানির ব্যবস্থা এবং প্রয়োজনীয় সাপোর্ট সুবিধা রয়েছে।


প্রশ্ন: ল্যাবগুলো কি আধুনিক যন্ত্রপাতি সমৃদ্ধ?
উত্তর: হ্যাঁ। প্রতিটি বিভাগের জন্য আলাদা ও আধুনিক ল্যাব রয়েছে, যেখানে বাস্তবভিত্তিক প্রশিক্ষণ দেওয়া হয়।

প্রশ্ন: ইন্টার্নশিপের সুযোগ আছে?
উত্তর: হ্যাঁ, ১ বছর বাধ্যতামূলক ইন্টার্নশিপ রয়েছে।


প্রশ্ন: লাইব্রেরিতে কি পর্যাপ্ত বই আছে?
উত্তর: হ্যাঁ। লাইব্রেরিতে আন্তর্জাতিক লেখকদের বই, রেফারেন্স বুক, নোট ও জার্নাল রয়েছে।
একাডেমিক প্রোগ্রাম


প্রশ্ন: কলেজে কোন কোন বিষয়ে পড়াশোনা করা হয়?
উত্তর:
• Bachelor of Optometry
• Bachelor of Physiotherapy
• Bachelor of Occupational Therapy
• Bachelor of Speech & Language Therapy
• BSc in Laboratory Medicine
• BSc in Radiology & Imaging (শীঘ্রই চালু হবে)

প্রশ্ন : ভর্তিপরীক্ষার প্রয়োজন আছে কি?
উত্তর: না। SSC ও HSC ফলাফলের ভিত্তিতে ভর্তি নেওয়া হয়।

প্রশ্ন: কোর্সগুলো কি চাকরিমুখী/ক্যারিয়ারমুখী?
উত্তর: হ্যাঁ, দক্ষতা ও চাকরিমুখী শিক্ষা এবং প্লেসমেন্ট সাপোর্ট রয়েছে।

প্রশ্ন: পড়াশোনার পাশাপাশি কি practically শেখানো হয়?
উত্তর: হ্যাঁ। থিওরির পাশাপাশি নিয়মিত practical ও clinical training দেওয়া হয়।


প্রশ্ন: শিক্ষকরা কি নিয়মিত ক্লাস নেন?
উত্তর: হ্যাঁ। ফুল-টাইম ও পার্ট-টাইম অভিজ্ঞ শিক্ষক দ্বারা নিয়মিত ক্লাস পরিচালিত হয়।


প্রশ্ন: বিদেশি শিক্ষক কি আছেন?
উত্তর: হ্যাঁ। নির্দিষ্ট বিষয়ে আন্তর্জাতিক অভিজ্ঞতা সম্পন্ন শিক্ষক যুক্ত আছেন।

প্রশ্ন: পড়াশোনা শেষে চাকরির সহায়তা করা হয় কি?
উত্তর: হ্যাঁ। কলেজ থেকে ক্যারিয়ার গাইডলাইন ও চাকরির বিষয়ে সহায়তা দেওয়া হয়।

প্রশ্ন: ভর্তি হতে কত টাকা লাগবে?
উত্তর: ভর্তি ফি ও বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগঃ 01335151266
01335151278


প্রশ্ন: স্কলারশিপের সুবিধা আছে কিনা?
হ্যাঁ। ইত্তেহাদ কলেজ অব হেলথ সায়েন্স-এ মেধা ও আর্থিক প্রয়োজনের ভিত্তিতে Fully Funded (টিউশন ফি এর ওপরে ১০০% পর্যন্ত) এবং Partial Scholarship (Up to 50%) দেওয়া হয়। SSC ও HSC ফলাফল, একাডেমিক পারফরম্যান্স এবং যাচাইকৃত আর্থিক অবস্থার ওপর ভিত্তি করে স্কলারশিপ নির্ধারণ করা হয়।

প্রশ্ন: আপনাদের কোথায় কোথায় শাখা আছে?
উত্তর: বর্তমানে ইত্তেহাদ কলেজ অব হেলথ সায়েন্স,দিনাজপুর এবং সাইক কলেজ অব হেলথ সায়েন্স, রাজশাহী তে আমাদের শাখা রয়েছে, এই দুইটি কলেজই রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় অধিভুক্ত।


প্রশ্ন: পড়াশোনার শেষে কি দেশের বাইরে যেতে পারবো?
উত্তর: হ্যাঁ। কলেজটি Rajshahi Medical University অধিভুক্ত হওয়ায় সার্টিফিকেট দেশে ও বিদেশে গ্রহণযোগ্য। প্রয়োজনীয় লাইসেন্সিং পরীক্ষা ও দেশ ভেদে নিয়ম পূরণ করলে বিদেশে উচ্চশিক্ষা বা চাকরির সুযোগ রয়েছে।

প্রশ্ন:আমি ভবিষৎতে বিদেশে যেতে চাই, কোন কোর্স করলে ভালো হবে?

সবগুলো কোর্স ভালো, সবচেয়ে ভালো কোর্স নির্ভর করে আপনার আগ্রহ, ভবিষ্যতের লক্ষ্য ও কাজের ধরন এর ওপর।

প্রশ্ন: চট্টগ্রামে কি কোনো শাখা আছে?
উত্তর: না, বর্তমানে চট্টগ্রামে কোনো শাখা নেই।


প্রশ্ন: আপনাদের নিজস্ব হাসপাতাল আছে যেখানে রোগী দেখা যায়?
উত্তর: কলেজের নিজস্ব প্রশিক্ষণ সুবিধা রয়েছে এবং শিক্ষার্থীদের ক্লিনিক্যাল ট্রেনিংয়ের জন্য সংযুক্ত হাসপাতাল ও ক্লিনিকে প্র্যাকটিক্যাল করার সুযোগ দেওয়া হয়।

প্রশ্ন: পড়াশোনার সময়/পাশাপাশি কি পর্যাপ্ত রোগী দেখার সুযোগ পাবো?
উত্তর: হ্যাঁ।নিয়মিত ল্যাব প্র্যাকটিক্যাল, হাসপাতাল ভিজিট, ভিশনসেন্টার প্রশিক্ষণ এবং স্বীকৃত হাসপাতাল/ক্লিনিকে ১ বছরের বাধ্যতামূলক ইন্টার্নশিপের মাধ্যমে হাতে-কলমে রোগী দেখার অভিজ্ঞতা নিশ্চিত করা হয়।

প্রশ্ন: Average মানের ছাত্রদের জন্য কি কোর্সটি কঠিন?
উত্তর: নিয়মিত ও আন্তরিক হলে কোর্সটি সম্পূর্ণভাবে পরিচালনাযোগ্য। অভিজ্ঞ শিক্ষক, প্র্যাকটিক্যাল-ভিত্তিক শিক্ষা এবং ধারাবাহিক মূল্যায়ন ধাপে ধাপে শেখায় সহায়তা করে। নিয়মিত অনুশীলন ও ক্লাসে সক্রিয় অংশগ্রহণ করলে Average মানের শিক্ষার্থীরাও সফলভাবে কোর্সটি সম্পন্ন করতে পারে।

প্রশ্ন : পড়াশোনার সময় পার্ট-টাইম কাজ করা যাবে কি?
উত্তর: একাডেমিক সময়ে পার্ট-টাইম কাজ নিরুৎসাহিত করা হয়। কারণ কোর্সটি একটি বিশেষায়িত চিকিৎসা সংক্রান্ত প্রোগ্রাম, যেখানে ভালো ফলাফলের জন্য পর্যাপ্ত সময় ও মনোযোগ দেওয়া প্রয়োজন।


প্রশ্ন : স্বল্পমেয়াদি কোর্সের থেকে এই প্রোগ্রাম আলাদা কেন / কীভাবে?
উত্তর: এটি বিশ্ববিদ্যালয়-অধিভুক্ত ব্যাচেলর ডিগ্রি প্রোগ্রাম, আন্তর্জাতিক মানসম্মত কারিকুলাম, ইন্টার্নশিপ ও পেশাগত স্বীকৃতিসহ পরিচালিত—যা সাধারণ ডিপ্লোমা বা সার্টিফিকেট কোর্সের মতো নয়।


প্রশ্ন : গ্র্যাজুয়েশনের পর কি আত্মবিশ্বাসের সাথে রোগী সামলাতে পারবো?
উত্তর: হ্যাঁ। ধারাবাহিক ক্লিনিক্যাল প্র্যাকটিস, কেস ডিসকাশন ও ইন্টার্নশিপ আপনাকে স্বাধীনভাবে চিকিৎসা সেবা প্রদান করতে সক্ষম করে তুলবে।


প্রশ্ন : গবেষণা কি বাধ্যতামূলক?
উত্তর: হ্যাঁ। চূড়ান্ত বর্ষে গবেষণা পদ্ধতি ও ডিসার্টেশন অন্তর্ভুক্ত থাকে, যা শিক্ষার্থীদের বিশ্লেষণী দক্ষতা ও প্রমাণভিত্তিক চিন্তাভাবনা বাড়াতে সহায়তা করে।


অভিভাবকদের অতিরিক্ত প্রশ্নঃ


প্রশ্ন ১: আমার সন্তানের শৃঙ্খলা ও উপস্থিতি কীভাবে নিশ্চিত হয়?
উত্তর: নিয়মিত ক্লাস মনিটরিং, উপস্থিতি ট্র্যাকিং, অভ্যন্তরীণ মূল্যায়ন এবং কঠোর শৃঙ্খলা নীতিমালা অনুসরণ করা হয়।


প্রশ্ন ২: কোনো শিক্ষার্থী ইংরেজি বা যোগাযোগ দক্ষতায় দুর্বল হলে কী সহায়তা পাওয়া যাবে?
উত্তর: কারিকুলামে ইংরেজি ও কমিউনিকেশন অন্তর্ভুক্ত রয়েছে। প্রেজেন্টেশন, ভাইভা ও ইন্টারেক্টিভ সেশনের মাধ্যমে ধাপে ধাপে দক্ষতা উন্নয়ন করা হয়।


প্রশ্ন ৩: একাডেমিক মেন্টরিং ব্যবস্থা আছে কি?
উত্তর: হ্যাঁ। শিক্ষকরা নিয়মিত একাডেমিক গাইডেন্স, ক্যারিয়ার পরিকল্পনা এবং উচ্চশিক্ষা বিষয়ে পরামর্শ প্রদান করেন।


প্রশ্ন ৪: সন্তানের অগ্রগতি জানতে কলেজের সাথে যোগাযোগ করা যাবে?
উত্তর: হ্যাঁ। প্রয়োজন অনুযায়ী অভিভাবক একাডেমিক অফিস বা নির্ধারিত শিক্ষকদের সাথে যোগাযোগ করতে পারেন।


প্রশ্ন ৫: ইন্টার্নশিপের আগে কি আধুনিক যন্ত্র ব্যবহারে দক্ষ করা হয়?
উত্তর: অবশ্যই। ল্যাব ও প্র্যাকটিক্যালে আধুনিক ডায়াগনস্টিক যন্ত্র ব্যবহারে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।

প্রশ্ন : ভবিষ্যতে নিজস্ব চেম্বার খোলা যাবে?
উত্তর: হ্যাঁ।


প্রশ্ন : এই পেশা সমাজে কীভাবে অবদান রাখে?
উত্তর: সমাজকে সুস্থ ও সক্রিয় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। রোগ নির্ণয়, চিকিৎসা ও পুনর্বাসনের মাধ্যমে মানুষের জীবন মান উন্নত করে।


প্রশ্ন : এটি কি সার্জারি ছাড়া স্বাস্থ্যসেবা ক্যারিয়ার?
উত্তর: হ্যাঁ। যারা স্বাস্থ্যসেবায় কাজ করতে চান কিন্তু সার্জারি করতে চান না—তাদের জন্য এটি একটি আদর্শ পেশা।


প্রশ্ন : এই ডিগ্রি কি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে প্রদান করা হয়?
উত্তর: হ্যাঁ। ডিগ্রি প্রদান করে Rajshahi Medical University, যা জাতীয়ভাবে স্বীকৃত।


প্রশ্ন : চাকরির নিরাপত্তা কেমন?
উত্তর: হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক ল্যাব, পুনর্বাসন কেন্দ্র এবং কমিউনিটি হেলথ প্রোগ্রামে দক্ষ পেশাদারের প্রয়োজন প্রতিদিনই বেড়ে চলেছে ,সেক্ষেত্রে চাকরীর প্রয়োজনীয়তা বাড়ছে ।

সরকারি ও বেসরকারি উভয় সুযোগ – সরকারি হাসপাতাল, স্বাস্থ্য বিভাগ, বেসরকারি হাসপাতাল ও ল্যাবে চাকরি করা সম্ভব।

পেশার গ্লোবাল ভ্যালু – আন্তর্জাতিকভাবে স্বীকৃত পেশা হওয়ায় বিদেশে কাজের সুযোগও আছে।

প্রশ্ন: উচ্চশিক্ষার সুযোগ আছে?
উত্তর: হ্যাঁ। MSc বা PhD করলে শিক্ষকতা ও গবেষণায় ক্যারিয়ার গড়া সম্ভব।

প্রশ্ন: হোস্টেল এ থাকতে খরচ কেমন হয়?

* হোস্টেল খরচ ও বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুনঃ  01335151278, 01335151266

প্রশ্ন:কোর্স শেষে কী সার্টিফিকেট প্রদান করা হয়?

উত্তর:ডিগ্রি প্রদান করে Rajshahi Medical University।


প্রশ্ন: MBBS ছাড়া স্বাস্থ্যসেবা ক্যারিয়ার চাইলে কি এটি উপযুক্ত?
উত্তর: অবশ্যই।এটি একটি সম্মানজনক, ভারসাম্যপূর্ণ ও স্থিতিশীল স্বাস্থ্যসেবা পেশা।

প্রশ্ন ১: DMF বা MATS পাস করার পর কি আমি এই কোর্স/প্রোগ্রামে ভর্তি হতে পারবো?
উত্তর: না, DMF বা MATS সম্পন্নকারী শিক্ষার্থীরা এই কোর্সে ভর্তি হতে পারবেন না।

তবে সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা সম্পন্নকারী শিক্ষার্থীরা নিচের প্রোগ্রামগুলোতে আবেদন করতে পারবেনঃ

  • Bachelor of Physiotherapy (BPT): ফিজিওথেরাপিতে ডিপ্লোমাধারীদের জন্য।
  • Sc. in Laboratory Medicine: মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিতে ডিপ্লোমাধারীদের জন্য।

আগ্রহী প্রার্থীদের কলেজ থেকে সরাসরি অথবা অনলাইনে ভর্তি ফরম সংগ্রহ করতে হবে।
বিস্তারিত জানতে যোগাযোগ করুন: 01335-151266 / 01335151278

প্রশ্ন ২: ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করা কি বাধ্যতামূলক?

উত্তর: হ্যাঁ। Rajshahi Medical University-এর নির্দেশনা অনুযায়ী ভর্তি পরীক্ষা বাধ্যতামূলক।

প্রশ্ন ৩: ভর্তি পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে?
উত্তর: পরীক্ষার তারিখ এখনও নির্ধারিত হয়নি। পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। নিয়মিত আপডেট পেতে আগে ভর্তি ফরম পূরণ করতে হবে।এবং বিস্তারিত জানতে যোগাযোগ করুন: 01335-151266 / 01335151278

প্রশ্ন ৪: ভর্তি পরীক্ষার প্রশ্নের ধরন কেমন হবে?
উত্তর: ভর্তি পরীক্ষা MCQ (Multiple Choice Question) পদ্ধতিতে অনুষ্ঠিত হবে।

প্রশ্ন ৫: ভর্তি পরীক্ষায় কোন কোন বিষয় থেকে প্রশ্ন আসবে?
উত্তর: ভর্তি পরীক্ষায় মোট ১০০ নম্বরের প্রশ্ন থাকবে, যার বিভাজন নিম্নরূপঃ

  • বিষয়ভিত্তিক প্রশ্ন – ৫০ নম্বর
  • ইংরেজি – ৩০ নম্বর
  • সাধারণ জ্ঞান (GK) – ২০ নম্বর

প্রশ্ন ৬: বয়সসীমা বা পাসের বছর নিয়ে কোনো শর্ত আছে কি?
উত্তর: নির্দিষ্ট কোনো বয়সসীমা বা পাসের বছরের বাধ্যবাধকতা নেই। তবে আবেদনকারীর প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে।

যোগাযোগ:
প্রশ্ন: ভর্তি ও বিস্তারিত তথ্যের জন্য কোথায় যোগাযোগ করবো?
উত্তর:
01335151266
01335151278

Scroll to Top