Bachelor of Optometry
১। What is Optometry?
Optometry হল ISCO 2267 এর অধীনে তালিকাভুক্ত একটি চিকিৎসা সংক্রান্ত স্বাস্থ্য পেশা, যেখানে অপ্টোমেট্রিস্টরা চোখের ত্রুটি যেমন প্রতিসরাঙ্ক ত্রুটি , বাইনোকুলার ভিশন সমস্যা , তির্যক দৃষ্টি নির্ণয়, লো -ভিশন রোগীর ব্যবস্থাপনা ও পুনর্বাসন সহ আন্তর্জাতিক মান অনুসারে চশমা এবং লেন্স প্রেসক্রাইব করেন।
এছাড়াও অপ্টোমেট্রিস্টরা চোখের আলসার, গ্লুকোমা , ডায়াবেটিক চক্ষু রোগ এবং ছানির মতো রোগের প্রাথমিক লক্ষণগুলিও সনাক্ত করেন এবং প্রয়োজনে রোগীদের চক্ষু বিশেষজ্ঞের (Ophthalmologist) কাছে পাঠান।
তারা সঠিক চোখের যত্ন প্রদানের জন্য স্লিট-ল্যাম্প, রেটিনোস্কোপ, অটোরিফ্র্যাক্টর এবং টোনোমিটারের মতো গুরুত্বপূর্ণ সরঞ্জাম ব্যবহার করেন।
২। Optometry Course-এ কী কী পড়ানো হয়?
• 1st Year: General Anatomy, General Physiology , Biochemistry, Pathology, Microbiology, Ocular Anatomy & Physiology, Ocular Pharmacology, Optics, Optometric Science, English, Fundamental Computer Science.
• 2nd Year: Ocular Diseases I, Contact Lens-I, Optometric Procedures-I, Optometric Procedures-II, Binocular Vision-I & Visual Science, Low Vision, Ophthalmic Optics.
• 3rd Year: Ophthalmic Dispensing, Ocular Diseases-II, Contact Lens-II & Ocular Prosthesis, Binocular Vision II & Visual Science, Public Health & Community Optometry.
• 4th Year: Research Methodology & Biostatistics, Pediatric Optometry, Geriatric Optometry, Clinical Optometry, Dissertation.
5th Year
Internship
৩। অপ্টোমেট্রি কোর্সটি কত বছরের?
• ৫ বছরের কোর্স (৪ বছর একাডেমিক এবং ১ বছর ইন্টার্নশিপ)
৪। অপ্টোমেট্রিতে ইন্টার্নশিপ আছে কি না?
• আছে ১ বছরের
৫। অপ্টোমেট্রিতে ইন্টার্নশিপসহ কয় বছরের?
• ১ বছর মেয়াদি
৬। অপ্টোমেট্রিতে কোথায় ইন্টার্নশিপ করানো হয়?
• সরকারি / বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালের চক্ষু বিভাগ, বিভিন্ন এনজিও, ভিশন সেন্টার, অপটিক্যাল সেন্টার।
৭। ইন্টার্নশিপ করতে কত খরচ হবে?
•সাধারণত সরকারি হাসপাতালে আলাদা ফি লাগে না। কিছু ক্ষেত্রে সামান্য ট্রেনিং ফি থাকতে পারে ইন্সটিটিউশন ভেদে।
৮। অপ্টোমেট্রি ইন্টার্নশিপ সংক্রান্ত জানতে চাই?
৪ বছর মেয়াদি একাডেমিক পড়াশোনা শেষে ১ বছরের বাধ্যতামূলক ইন্টার্নশিপ করতে হবে ।
৯। অপ্টোমেট্রি কোর্সে মোট কতো নম্বর পড়ানো হয়?
• ২৮০০ নম্বরের।
১০। আন্তর্জাতিক ভাবে গ্র্যাজুয়েশন ডিগ্রী কতো নম্বর হয়?
• আন্তর্জাতিক ভাবে ক্রেডিট অনুযায়ী মূল্যায়ন করা হয়, বাংলাদেশে সকল মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নম্বর অনুযায়ী পড়ানো হয়। সে ক্ষেত্রে আন্তর্জাতিক স্বীকৃতির জন্য নম্বর ক্রেডিটে কনভার্ট করলে ২২০০ থেকে ৩২০০ নম্বর হয়।
১১। রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে বিএসসি অপ্টোমেট্রি কোর্সটি কত নম্বরে পড়ানো হয়।
• রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক স্ট্যার্ন্ডার মান বজায় রেখে সিলেবাস প্রণয়ন করছে। মোট ২৮০০ নম্বরে পড়ানো হয়।
১২। অপ্টোমেট্রি কোর্সে ভর্তির যোগ্যতা কি
যেসব প্রার্থী এসএসসি ও এইচএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগে জীববিজ্ঞানসহ উত্তীর্ণ হয়ে উভয় পরীক্ষায় সম্মিলিতভাবে ন্যূনতম জিপিএ ৭.০ অর্জন করেছে (তবে এসএসসি ও এইচএসসি প্রত্যেকটিতে আলাদাভাবে ন্যূনতম জিপিএ ৩.০ থাকতে হবে), অথবা দেশীয় কিংবা আন্তর্জাতিকভাবে স্বীকৃত সমমানের কোনো পরীক্ষা সম্পন্ন করেছে, তারা রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে ব্যাচেলর অব সায়েন্স ইন অপ্টোমেট্রি কোর্সে ভর্তির জন্য যোগ্য বিবেচিত হবে।
১৩। এসএসসি ও এইচএসসি কোন কোন সাল হলে ভর্তি হতে পারবে?
• এসএসসি/সমমান ২০২১, ২০২২, ২০২৩ এবং এইচএসসি/সমমান ২০২৩, ২০২৪, ২০২৫ সালে পাসকৃত শিক্ষার্থীরা ভর্তি হতে পারবে।
১৪। অপ্টোমেট্রি কোর্সের উদ্দ্যেশ্য কি?
এই কোর্সের প্রধান উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের চোখ ও দৃষ্টিসংক্রান্ত বিষয়ে তাত্ত্বিক জ্ঞান ও ব্যবহারিক দক্ষতায় পারদর্শী করে তোলা। কোর্স শেষে শিক্ষার্থীরা চোখের গঠন ও কার্যপ্রণালী সম্পর্কে সম্যক ধারণা লাভ করবে, সঠিকভাবে চোখের পরীক্ষা করতে পারবে এবং সাধারণ চোখের রোগ ও দৃষ্টিজনিত সমস্যাগুলো শনাক্ত ও প্রাথমিক ব্যবস্থাপনা করতে সক্ষম হবে।
তারা চশমা ও কনট্যাক্ট লেন্স নির্ধারণ ও প্রয়োগ, প্রয়োজনীয় ডায়াগনস্টিক যন্ত্রপাতি ব্যবহার, রোগীদের পরামর্শ প্রদান এবং চক্ষু-সংক্রান্ত ওষুধ সম্পর্কে প্রাথমিক জ্ঞান অর্জন করবে। এছাড়া ক্লিনিক্যাল প্রশিক্ষণের মাধ্যমে বাস্তব অভিজ্ঞতা অর্জন, চক্ষু বিশেষজ্ঞ ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদের সঙ্গে সমন্বয়ে কাজ করার দক্ষতা এবং পেশাগত নেতৃত্ব ও নৈতিক মান বজায় রাখার সক্ষমতা গড়ে তোলা হবে।
সর্বোপরি, এ কোর্স শিক্ষার্থীদের একজন দক্ষ, দায়িত্বশীল ও স্বনির্ভর অপ্টোমেট্রিস্ট হিসেবে গড়ে তুলতে সহায়তা করে।
১৫। অপ্টোমেট্রি কোর্সটি কোথায় করতে পারবো?
• রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অনুমোদিত ২টি কলেজ- ইত্তেহাদ কলেজ অব হেলথ সায়েন্স, দিনাজপুর এবং সাইক কলেজ অব হেলথ সায়েন্স, রাজশাহীতে করানো হয়।
১৬। অপ্টোমেট্রি পাস করে উচ্চ শিক্ষা কোথায় করা যায়?
বিদেশে Optometry – Higher Education Options
United States (US)
Programs: OD (Doctor of Optometry), MS/PhD (Vision Science)
Requirement: Bachelor in Optometry/related, MCAT (OD), strong GPA
United Kingdom (UK)
Programs: MSc Clinical Optometry, MSc Vision Science
Requirement: BSc Optometry, IELTS
Australia
Programs: Master of Optometry, PhD
Requirement: Bachelor of Optometry, IELTS
Canada
Programs: MSc/PhD Vision Science, OD (limited seats)
Requirement: Bachelor of Optometry Equivalence + IELTS
Malaysia
Programs: MSc Optometry, MSc Vision Science
Requirement: BSc Optometry, IELTS (কখনো waiver)
India
Programs: MSc Optometry, PhD
Requirement: BSc Optometry
China
Programs: MSc/PhD Vision Science
Requirement: BSc Optometry
OD (Doctor of Optometry) – country-specific
PhD (Vision Science / Optometry)
“Bachelor of Optometry শেষ করে USA, UK, Australia, Canada, Malaysia, India ও China-তে MSc/OD/PhD করা যায়—country-wise requirement ভিন্ন।”
১৭। অপ্টোমেট্রি কোর্স করার পর কি এমবিবিএস করা যায়?
করা যায়, তবে বিদেশে।
United States (US)
Pathway: Graduate Entry → MD (MBBS equivalent)
Requirement: BSc Optometry / B. Optom, MCAT, strong GPA
যুক্তরাষ্ট্রে MD (MBBS equivalent) প্রোগ্রামে ভর্তি হতে হলে সাধারণত BSc Optometry বা B. Optom ডিগ্রি থাকতে হয়। পাশাপাশি MCAT পরীক্ষায় ভালো স্কোর ও শক্তিশালী GPA প্রয়োজন। ভর্তি প্রক্রিয়া অত্যন্ত প্রতিযোগিতামূলক এবং ব্যয়বহুল।
United Kingdom (UK)
Pathway: Graduate Entry Medicine (4 years)
Requirement: BSc (Optometry acceptable), GAMSAT / UCAT, IELTS
যুক্তরাজ্যে Graduate Entry Medicine (৪ বছর) প্রোগ্রামে আবেদন করা যায়। BSc ডিগ্রি (Optometry গ্রহণযোগ্য) থাকতে হবে। এছাড়া GAMSAT বা UCAT এবং IELTS প্রয়োজন। ভর্তি প্রক্রিয়া প্রতিযোগিতামূলক।
Australia
Pathway: Graduate Entry MD
Requirement: BSc Optometry / B. Optom, GAMSAT / MCAT, IELTS
অস্ট্রেলিয়ায় Graduate Entry MD প্রোগ্রামে ভর্তির জন্য BSc Optometry বা B. Optom ডিগ্রি প্রয়োজন। পাশাপাশি GAMSAT বা MCAT এবং IELTS স্কোর আবশ্যক।
Canada
Pathway: Graduate Entry MD
Requirement: BSc + MCAT
কানাডায় Graduate Entry MD প্রোগ্রামে ভর্তির জন্য BSc ডিগ্রি ও MCAT প্রয়োজন। আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য আসন সংখ্যা খুবই সীমিত এবং ভর্তি অত্যন্ত প্রতিযোগিতামূলক।
উল্লেখ্য: Optometry নিজেই একটি স্বতন্ত্র ও স্বাধীন পেশাগত ক্যারিয়ার।
18.। Optometry কোর্সের ভবিষৎ কি?
Optometry ডিগ্রি সম্পন্ন করার পর ক্যারিয়ারের সুযোগঃ
Optometry ডিগ্রি অর্জনের পর স্নাতকরা ক্লিনিক্যাল প্র্যাকটিস, গবেষণা, শিক্ষা ও স্বাস্থ্যসেবা শিল্পসহ বিভিন্ন ক্ষেত্রে কাজের সুযোগ পেয়ে থাকে।
ক্লিনিক্যাল প্র্যাকটিস:
হাসপাতাল, আই ক্লিনিক বা ব্যক্তিগত চেম্বারে Optometrist হিসেবে কাজ করা যায়। দৃষ্টিজনিত সমস্যা নির্ণয়, চশমা ও কনট্যাক্ট লেন্স প্রদান, চোখের রোগের প্রাথমিক শনাক্তকরণ ও ব্যবস্থাপনা করা যায়।
বিশেষায়িত ক্ষেত্র:
Pediatric optometry (শিশুদের চোখের যত্ন)
Low vision rehabilitation (দৃষ্টিপ্রতিবন্ধীদের সহায়তা)
Contact lens specialist
Vision therapy
হাসপাতাল ও টিমওয়ার্ক:
চক্ষু হাসপাতাল বা সাধারণ হাসপাতালে Ophthalmologist-এর সাথে প্রি ও পোস্ট-সার্জিক্যাল কেয়ারে কাজের সুযোগ রয়েছে।
গবেষণা ও শিক্ষা:
চোখের রোগ, দৃষ্টি সংশোধন প্রযুক্তি ও জনস্বাস্থ্য বিষয়ক গবেষণা করা এবং শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করা যায়।
ইন্ডাস্ট্রি ও কর্পোরেট খাত:
অপটিক্যাল কোম্পানি, কনট্যাক্ট লেন্স ও ডায়াগনস্টিক যন্ত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠান বা ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে কাজের সুযোগ রয়েছে।
জনস্বাস্থ্য ও উদ্যোক্তা:
সরকারি বা এনজিও প্রোগ্রামে অংশগ্রহণ, গ্রামীণ আই ক্যাম্পে কাজ করা কিংবা নিজস্ব ক্লিনিক বা অপটিক্যাল শপ প্রতিষ্ঠা করা যায়।
সারসংক্ষেপে, Optometry একটি বহুমুখী, স্বনির্ভর ও সম্ভাবনাময় পেশা যেখানে দেশ-বিদেশে বিস্তৃত কর্মক্ষেত্র রয়েছে।
- মোট আসন সংখ্যা কত?
৫০টি।
অপ্টোমেট্রি কোর্স শেষে কী সার্টিফিকেট প্রদান করা হয়?
ডিগ্রি প্রদান করে Rajshahi Medical University।
- অপ্টোমেট্রি কোর্স শেষে কী সার্টিফিকেট প্রদান করা হয়?
কোর্স শেষে Rajshahi Medical University কর্তৃক সার্টিফিকেট প্রদান করা হয়।
২২।অপটোমেট্রি করে BCS পরীক্ষায় অংশগ্রহণ করা যাবে কি?
হ্যাঁ, অংশগ্রহণ করা যাবে।
২৩। অপটোমেট্রি কি শুধুই চশমা পর্যন্ত সীমাবদ্ধ?
না। রোগ শনাক্তকরণ, বাইনোকুলার ভিশন থেরাপি, লো ভিশন রিহ্যাবিলিটেশন, পাবলিক হেলথ এবং গবেষণায়ও কাজের সুযোগ রয়েছে।
২৪। অপটোমেট্রি পেশা সমাজে কীভাবে অবদান রাখে?
অপটোমেট্রিস্টরা অন্ধত্ব প্রতিরোধ, চোখের রোগের প্রাথমিক শনাক্তকরণ এবং দৃষ্টি সংশোধনের মাধ্যমে মানুষের জীবনমান উন্নত করেন।
২৫। ভবিষ্যতে নিজস্ব চেম্বার খোলা যাবে?
হ্যাঁ। গ্র্যাজুয়েশন ও ইন্টার্নশিপ শেষে প্রয়োজনীয় রেজিস্ট্রেশন অনুযায়ী নিজস্ব অপটোমেট্রি ক্লিনিক বা অপটিক্যাল সেন্টার স্থাপন করা সম্ভব।
২৬।আন্তর্জাতিকভাবে এই ডিগ্রির মূল্য কতটা?
অপটোমেট্রি পেশা আন্তর্জাতিকভাবে স্বীকৃত (ISCO-08 কোড 2267)। প্রয়োজনীয় লাইসেন্সিং সম্পন্ন করলে বিদেশে কাজের সুযোগ রয়েছে।
২৭। অপ্টোমেট্রি তে আধুনিক যন্ত্রপাতি ব্যবহার শেখানো হয় কি?
হ্যাঁ। স্লিট ল্যাম্প, অটো-রিফ্র্যাক্টর, রেটিনোস্কোপ, টোনোমিটার, কন্টাক্ট লেন্স ফিটিং টুলসহ আধুনিক যন্ত্রে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়, যাতে শিক্ষার্থীরা বাস্তব ক্লিনিক্যাল পরিবেশে দক্ষতা অর্জন করতে পারে।
২৮। অপ্টোমেট্রি এর কোর্স ফি কত?
কোর্স ফি ও বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুনঃ 01335151266,
01335151278